রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকলন্ডনে ক্যানসারের ভয় দেখিয়ে ৯০ জনকে যৌন হেনস্থা, চিকিৎসকের তিনবার যাবজ্জীবন
spot_img
spot_img

লন্ডনে ক্যানসারের ভয় দেখিয়ে ৯০ জনকে যৌন হেনস্থা, চিকিৎসকের তিনবার যাবজ্জীবন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

মেডিক্যাল চেকআপের নামে মেয়েদের যৌন হেনস্থা করায় লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত এক ডাক্তারকে নজিরবিহীন ভাবেই তিনবার যাবজ্জীবন দেওয়া হয়েছে। আদালত সূত্রে খবর, ক্যানসারের মিথ্যে ভয় দেখিয়ে, তিনি মহিলাদের ঘনিষ্ঠ পরীক্ষার অছিলায় যৌন হেনস্থা করতেন।

লন্ডনের এই ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের বিরুদ্ধে মোট ৯০টি যৌন হেনস্থার মামলা দায়ের হয়। সেই মামলাগুলির বিচারেই এই সাজা। রায় ঘোষণার সময় বিচারক অভিযুক্তকে ‘প্রতারণার মাস্টার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘উনি ক্ষমতার অপব্যবহার করেছেন।’

ভারতীয় বংশোদ্ভূত সাজাপ্রাপ্ত এই চিকিৎসকের নাম মণীশ শাহ। অভিযুক্ত মণীশ শাহ জেনারেল প্র্যাক্টিশনার হিসেবে রোগী দেখতেন। এই চিকিৎসক ক্যানসারের মিথ্যা গল্প শুনিয়ে, তার কাছে আসা নারীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেন। এরই সুযোগ নিয়ে চলত যৌন নির্যাতন।

আদালতের সূত্রানুসারে, ক্যানসারের ভয় দেখিয়ে নারীদের পরীক্ষার কথা বলে যৌন হেনস্থা করতেন ওই চিকিৎসক। বিষয়টি সামনে আসার পরই একাধিক অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতেই সামনে আসে ২৩ নারী ছাড়াও ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গেও তিনি এমন অশালীন আচরণ করেছেন।

ওল্ড বেইলি কোর্টের বিচারক অ্যান মলিনেক্স এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিচারক অভিযুক্তকে ‘প্রতারণার মাস্টার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘উনি ক্ষমতার অবস্থানের অপব্যবহার করেছেন।’

গত বছরের ডিসেম্বরেই ২৫টি যৌন অপরাধ মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। সবগুলোই ঘটেছিল লন্ডনের মাওনি মেডিকেল সেন্টারে। ঘটনার শিকার ছয়জন। এর আগে ২০১৮ সালে আর একটি শুনানিতেও মাঝবয়সি এই চিকিৎসককে দোষীসাব্যস্ত করা হয়েছিল। দু-বছর আগের ওই মামলায় ১৮ নারী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সবমিলিয়ে এদিন ৯০টি মামলার সাজা একসঙ্গে ঘোষণা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments