ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৫১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৮ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি, এনভয় টেক্সটাইলস্ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments