শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত
spot_img
spot_img

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বীপ জেলা ভোলাকে দেশের জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে নতুন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে প্রস্তাবিত রুটটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভা সূত্রে জানা গেছে, ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটকে উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

প্রস্তাবিত মহাসড়ক নির্মাণে বিদ্যমান সড়কের কিছু অংশ প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ করা হবে। একই সঙ্গে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পটি বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও কারিগরি দিক যাচাই করা হবে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সমন্বিত সড়ক অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। এ জন্য প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কটি নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে পণ্য পরিবহন ও যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি নৌপথনির্ভরতা কমবে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।Economics

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments