সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজে ইরানের কড়াকড়ি, জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারি
spot_img
spot_img

হরমুজে ইরানের কড়াকড়ি, জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির নির্ধারিত নিয়ম না মানলে সংশ্লিষ্ট জাহাজকে ভবিষ্যতে জরিমানা, আটক কিংবা জব্দ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। শুধু নিয়ম ভঙ্গকারী জাহাজই নয়, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা জাহাজগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় ইরানের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে যেসব জাহাজ তালিকাভুক্ত রয়েছে, সেগুলোর হালনাগাদ তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনকারী কোম্পানিগুলোকে। নতুন কোনো জাহাজ ভাড়া করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ তালিকা যাচাই করতে বলা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে তালিকাভুক্ত জাহাজগুলোকে সহযোগিতা করা অন্য জাহাজগুলোকেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর আওতায় জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর, এক জাহাজের পণ্য অন্য জাহাজে বহনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত জাহাজও পড়বে।

কোনো জাহাজকে এই তালিকা থেকে বাদ দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। আবেদনে কেন ওই জাহাজের নাম তালিকা থেকে প্রত্যাহার করা হবে, তার কারণও উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে।

হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌ-চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকার মধ্যেই নতুন এই কঠোর বার্তা দিল তেহরান।

এর আগে গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে। ওই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সরাসরি সামরিক সংঘাত বন্ধ হয়। পাশাপাশি আরও বিস্তৃত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার কথাও ছিল।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। তবে পরে সমঝোতা বাস্তবায়ন এবং প্রণালিটিতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা দেয়।

ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা থমকে যায়। একই সঙ্গে আটকে যায় আগের সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়াও।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments