ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রয়াত পরিচালক শাহাদাত হোসেনের মালিকানাধীন ৮ লাখ ৬ হাজার ৬২৬টি শেয়ার তার দুই নমিনির হিসাবে হস্তান্তর সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রয়াত পরিচালক শাহাদাত হোসেনের মালিকানাধীন শেয়ারগুলো নমিনেশনের মাধ্যমে সমান অনুপাতে অর্থাৎ ৫০ শতাংশ করে তার দুই মেয়ের বিও হিসাবে স্থানান্তর করা হয়েছে। ৪ জুন ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ঘোষণার ধারাবাহিকতায় এই হস্তান্তর সম্পন্ন হয়েছে।
শেয়ারপ্রাপ্ত দুই নমিনি হলেন—শাহাদাত হোসেনের মেয়ে আফসানা পারভিন এবং ফারহানা পারভিন আলো। দুজনই কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
মোট ৮ লাখ ৬ হাজার ৬২৬টি শেয়ারের মধ্যে প্রত্যেকে ৫০ শতাংশ করে অর্থাৎ ৪ লাখ ৩ হাজার ৩১৩টি করে শেয়ার পেয়েছেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নমিনেশনের বিধান অনুযায়ী প্রয়াত পরিচালকের শেয়ার দুই নমিনির বিও হিসাবে সমান অনুপাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম

































Recent Comments