ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
একই সঙ্গে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদগুলো বিশেষ প্রস্তাবের মাধ্যমে সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments