রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাত উইকেট নিয়ে কেন্টকে জেতালেন হাসান মাহমুদ, হলেন ম্যাচসেরা
spot_img
spot_img

সাত উইকেট নিয়ে কেন্টকে জেতালেন হাসান মাহমুদ, হলেন ম্যাচসেরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণভাবে ফিরলেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে কেন্টকে এনে দিলেন মৌসুমের ষষ্ঠ জয়। তাতে ম্যাচসেরাও বনে গেছেন তিনি।

শনিবার ক্যান্টারবেরিতে চতুর্থ ও শেষ দিনের তৃতীয় সেশনে উস্টারশায়ারকে ৮৪ রানে হারায় কেন্ট। ৩৯০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে অলআউট হয় উস্টারশায়ার। এই ইনিংসে হাসান নেন ৫১ রানে ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

কেন্টের হয়ে আগের দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন হাসান, যার কারণেই কাউন্টি দলটি তাকে আবার দলে ফেরায়। ২৬ বছর বয়সী এই পেসার তাদের আস্থার প্রতিদান দিলেন সঙ্গে সঙ্গেই। চলতি মৌসুমে তিন ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ১৯টি, গড় মাত্র ১৮ দশমিক ৩১।

শেষ দিনে দুটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু আনেন হাসান। অ্যাডাম হোসেকে এলবিডব্লিউ করে ৭৬ রানের জুটি ভাঙেন তিনি। এরপর হেনরি কালেনকে বোল্ড করে ভাঙেন ৮৬ রানের আরেকটি জুটি। পরে উস্টারশায়ারের রান যখন ৫ উইকেটে ২৬৫, তখন বেন অ্যালিসনকে এলবিডব্লিউ করে ইনিংসে নিজের তৃতীয় উইকেট নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পেসার কিথ ডাজন নেন ৬৩ রানে ৩ উইকেট। ইংল্যান্ডের ম্যাট মিলনেস নেন ৫১ রানে ৩ উইকেট, যার মধ্যে ছিল কেন্টের জয় নিশ্চিত করা শেষ উইকেটটিও। নিউজিল্যান্ডের পেসার ম্যাট কুইন নেন বাকি একটি উইকেট।

উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরার সেঞ্চুরি শেষ পর্যন্ত কাজে আসেনি। ২২১ বলে ১২টি চারে অপরাজিত ১০৩ রান করেন তিনি। তবে মাত্র ৩০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় উস্টারশায়ার।

এই জয়ে ডিভিশন টুতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন্ট, প্রথম বিভাগে উত্তরণের লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৭০। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ডারহামের পয়েন্ট ২১০। প্রতিযোগিতায় বাকি আছে আর তিন রাউন্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments