বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার
spot_img
spot_img

পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পতন দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৬ শতাংশ বা ৮৪.৯১ পয়েন্ট কমেছে অবস্থান করছে ৫ হাজার ৩৪৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ২৭৩টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ৫১৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৮ শতাংশ বা ৮১.৭১ পয়েন্ট কমেছে অবস্থান করে ৫ হাজার ৪৩৪.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৪৭.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.৯৭ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৭৩.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৫৩১টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ১৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৮ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৪ শতাংশ বা ২৭৪.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৫.৬১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৭৩ শতাংশ বা ১৬৪.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৩৬.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৬৮৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments