মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআজকের বাজারে সোনার দাম
spot_img
spot_img

আজকের বাজারে সোনার দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে সোনার দাম ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করেছে বাজুস। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দরের হিসাবে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

রুপার দাম

সোনার পাশাপাশি রুপার গহনাতেও নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দর। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।

বাজুসের এই দর অনুযায়ী, দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন দাম কার্যকর রয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সোনা ও রুপার গহনা এসব দামেই বিক্রি হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments