মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটসে জিতে বোলিংয়ে কেন্ট, একাদশে হাসান-খালেদ
spot_img
spot_img

টসে জিতে বোলিংয়ে কেন্ট, একাদশে হাসান-খালেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নেমেছে কেন্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ডার্বিশায়ারের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই ম্যাচের একাদশে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এবার সঙ্গী হয়েছেন খালেদ আহমেদও।

ক্যান্টারবুরিতে আগের ম্যাচে ওরচেস্টারশায়ারকে ৮৫ রানে হারিয়েছিল কেন্ট। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট নিয়েছিলেন হাসান। চলতি কাউন্টি মৌসুমে তিন ম্যাচে ১৯ উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের এই পেসার। তার তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে কেন্ট, অন্যটি হয়েছে ড্র।

আগের ম্যাচের একাদশে না থাকলেও এবার খালেদ আহমেদের ওপরও আস্থা রেখেছে কেন্ট। বাংলাদেশের এই পেসারের সঙ্গে একাদশে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার কিথ ডাজন। ইংলিশ কাউন্টিতে সাধারণত দুই বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কেন্ট এই ম্যাচে তিন বিদেশি ক্রিকেটারকে একাদশে রেখেছে।

ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে কেন্ট। পেসার ম্যাট মিলনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় ফিরেছেন লেগ স্পিনার ম্যাট পার্কিনসন। অধিনায়কত্ব করবেন ড্যানিয়েল বেল ড্রামন্ড এবং উইকেটের পেছনে থাকবেন ক্রিস বেঞ্জামিন।

বাংলাদেশের হয়ে ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেটসংখ্যা ১৯০, এসেছে ৭০ ম্যাচে। নয়বার ইনিংসে পাঁচ উইকেট এবং দুবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ১১ ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম। সমান ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেন্ট।

ডার্বিশায়ারের বিপক্ষে কেন্ট একাদশ: ড্যানিয়েল বেল ড্রামন্ড (অধিনায়ক), ক্রিস বেঞ্জামিন, বেন কম্পটন, জ্যাক ক্রলি, কিথ ডাজন, বার্টি ফোরম্যান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তাওয়ান্দামুয়েয়ে, স্যাম নর্থইস্ট, ম্যাট পার্কিনসন, ম্যাট কুইন, একাংশ সিং, গ্রান্ট স্টুয়ার্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments