ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫৮ বারে ৫ লাখ ৯৮ হাজার ২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৫১ বারে ৪ লাখ ৫ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা বিকন ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০৯ বারে ৭ লাখ ৮৫ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এমারেল্ড অয়েলের ৯ দশমিক ২৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৮ দশমিক ৯৬ শতাংশ, রহিমা ফুডের ৮ দশমিক ৩৬ শতাংশ, বিডি থাইয়ের ৮ দশমিক ৩৩ শতাংশ, ফাইন ফুডসের ৭ দশমিক ৯১ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৭৪ শতাংশ ও আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম




























Recent Comments