বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযমুনা অয়েলের সাথে ডেল্টা এলপিজির চুক্তি
spot_img
spot_img

যমুনা অয়েলের সাথে ডেল্টা এলপিজির চুক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যানবাহনের জ্বালানি হিসেবে জনপ্রিয় তরল পেট্রলিয়াম গ্যাস- এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাথে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের একটি টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ডেল্টা এলিপিজি লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।
গতকাল রোববার (২০ মার্চ) বিকালে চট্টগ্রামের আগ্রাবাদে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের অফিস ‘যমুনা ভবনে’ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে পরিচালক মুস্তাফিজুর রহমান চুক্তিতে সই করেন।


চুক্তির আওতায়, যমুনা অয়েল লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি লিমিটেড। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে কমিশন পাবে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।
এসময় ডেল্টা এলপিজি লিমিটেডের পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, “উন্নত বিশ্বে নিরাপদ, সাশ্রয়ী ও সহজলভ্য জ্বালানি হিসেবে গাড়িতে এলপিজির ব্যবহার বাড়ছে। বাংলাদেশে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির তুলনায় এলপিজির সহজলভ্যতা বাড়ছে। নদীপথ, সড়কপথে সহজে বহনযোগ্য হওয়ায় এলপিজি অটো গ্যাস স্টেশনে ক্রমে বিনিয়োগ বাড়ছে। যমুনা অয়েল কোম্পানির অধীন পেট্রল পাম্পগুলোতে এলপিজি অটো গ্যাস স্টেশন স্থাপনে চুক্তিবদ্ধ হয়েছি আমরা।”
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ডেল্টা এলপিজি লিমিটেডের এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করবে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী বলেন, “যানবাহনের জ্বালানি হিসেবে অটোগ্যাস ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এ চুক্তির মাধ্যমে ডেল্টা এলপিজি লিমিটেড সারা দেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।”
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মো. আইয়ুব হোসেন, মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাসুদ করিম, পরিচালন শাখার উপ-মহাব্যবস্থাপক গোলাম আহমদ আব্দুল মুঈদ, বিক্রয় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুস সবুর খান এবং ডেল্টা এলপিজি লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ ও মহাব্যবস্থাপক এসএম নাসির উদ্দীন আল মামুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments