ডেইলি শেয়ারবাজার ডেস্ক ঘটনাবহুল ইংল্যান্ড সফরে হোয়াইটওয়াশই হল পাকিস্তান। বার্মিংহামে, ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের হার ৮ উইকেটে।
সিরিজের মাঝে কোচ বদল, দ্বিতীয় টেস্টে হারের পর তৃতীয় টেস্টের স্কোয়াডে ৭ পরিবর্তন, দুই খেলোয়াড়কে ইংল্যান্ডের সাইবারক্রাইম ইউনিটের জিজ্ঞাসাবাদ; এমন সব কান্ড কীর্তিতে ঢাকা পড়েছে মাঠের খেলা। অভিষিক্ত রাজাউল্লাহ’র ছক্কাবৃষ্টিও আটকাতে পারেনি পাকিস্তানের হার। নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৩০ রান, জর্ডান কক্স (৫৯*) ও জো রুট (৬২*) এর হাফসেঞ্চুরিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়ে ৮ উইকেটে টেস্ট জিতেছে ইংল্যান্ড।
সিরিজ হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পয়েন্ট টেবিলের তলানিতে থাকাটা আরো নিশ্চিত হল পাকিস্তানের, অন্যদিকে শ্রীলঙ্কার উপরে উঠে এসেছে ইংল্যান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments