বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমেঘনা সিমেন্টের ক্রেডিট রেটিং মান প্রকাশ
spot_img
spot_img

মেঘনা সিমেন্টের ক্রেডিট রেটিং মান প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলসের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং ‘এসটি-৫’ নির্ধারণ করেছে বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং এর পূর্বাভাস ‘পরিবর্তনশীল’ বা ‘ডেভেলপিং’ রাখা হয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ক্রেডিট রেটিং নির্ধারণের সময় কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক বিভিন্ন পরিমাণগত এবং গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। ক্রেডিট রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যও মূল্যায়ন করেছে রেটিং সংস্থাটি।

বিডিআরএএলের দেওয়া ক্রেডিট রেটিং অনুযায়ী, মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি আর্থিক দায় পরিশোধের সক্ষমতা ‘বিবি-মাইনাস’ পর্যায়ে রয়েছে। স্বল্পমেয়াদি দায় পরিশোধের সক্ষমতা নির্দেশ করছে ‘এসটি-৫’ ক্রেডিট রেটিং। পাশাপাশি ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি ‘পরিবর্তনশীল’ পূর্বাভাস দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments