বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, প্রতিপক্ষ বেনিন
spot_img
spot_img

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, প্রতিপক্ষ বেনিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক বিদায় নেবেন আর্জেন্টাইন এই তারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। মেসিকে ঘরের মাঠের দর্শকদের সামনে বিদায় জানাতেই এই আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানান তিনি। তবে বিদায়ী ম্যাচের জন্য আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে রাখা হয়েছে তাকে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। আর্জেন্টিনার এই পর্বের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। সেদিন কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে হবে মেসির বিদায়ী ম্যাচ।

এএফএ জানিয়েছে, কোচ স্কালোনির সঙ্গে আলোচনা করেই ৬ অক্টোবর মেসিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ এই ম্যাচে আমন্ত্রণ জানানো হবে। মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোকেও ৬ অক্টোবরের ম্যাচে অংশ নেওয়ার জন্য রাখা হয়েছে।

বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা।

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়থ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments