শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআফগানিস্তান টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা
spot_img
spot_img

আফগানিস্তান টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত দলে আছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক।

অলরাউন্ডারদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

এদিকে অফ স্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে দলের সঙ্গে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৯ অক্টোবর থেকে শুরু হবে এই ম্যাচ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments