মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী
spot_img
spot_img

১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এয়ারবাস কিনছি। ১০টি কিনছি। ইনশা আল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এ নিয়ে বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর করা মানেই এখনই সব উড়োজাহাজ দেশে আসবে না।

মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে আসবে। ২৫টি উড়োজাহাজ আসতে ১১ থেকে ১২ বছর সময় লাগবে। এখন কোনো টাকা পরিশোধ করতে হচ্ছে না। একটি করে উড়োজাহাজ আসার পর সে অনুযায়ী মূল্য পরিশোধ করা হবে।

আগামী ২৫ থেকে ৩০ বছর পর দেশের এভিয়েশন খাত কোথায় যাবে, সেই চিন্তা থেকেই এসব চুক্তি করা হচ্ছে বলে জানান বিমানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দেশ বা কোন প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজ কেনা হবে, সেটি সরকারের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। দেশের জন্য কোন উড়োজাহাজটি উপযোগী, তা বিবেচনা করেই কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইথিওপিয়ার জিডিপি বাংলাদেশের চেয়ে অনেক কম হলেও দেশটির এয়ারলাইনস ১৬৭টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত হচ্ছে। দেশটির জিডিপিতে এভিয়েশন খাত বড় ধরনের অবদান রাখছে। সেই তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments