বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মেহমুদ হোসেন
spot_img
spot_img

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মেহমুদ হোসেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিশ্লেষণ

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে যোগ দেন। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর ২০২৪ তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করা মো. মেহমুদ হোসেনের ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও, তিনি একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একযুগেরও বেশি সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments