শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিউদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের২০২৬ অক্টোবর ০৩ ০৯:৫৯:৩২
spot_img
spot_img

উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের২০২৬ অক্টোবর ০৩ ০৯:৫৯:৩২

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া অর্থনৈতিক চাপ কমাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় মোট ৬২ হাজার কোটি টাকার অর্থায়ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে। এ ধরনের উচ্চ সুদে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ দিতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী, চেম্বার নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের তরুণদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গেছে, সেই শক্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগানোর লক্ষ্যেই ‘উদ্যোগ’ নামে একটি নতুন স্কিমের পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ‘উদ্যোগ’ স্কিমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। স্কিমটির মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মোস্তাকুর রহমান আরও জানান, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে প্রকৃত ও প্রান্তিক কৃষকেরা যাতে বেশি সুবিধা পান, সে জন্য প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর ফলে জামানতের সীমাবদ্ধতার কারণে ঋণ পেতে সমস্যায় থাকা কৃষকেরাও অর্থায়নের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া উত্তরবঙ্গের কৃষিপণ্যকে উৎপাদন পর্যায় থেকে সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো কৃষি-মূল্য-শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষিভিত্তিক ব্যবসা ও সংশ্লিষ্ট খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

মুয়াজ/

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments