বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিডি ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

বিডি ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্পস) ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা করে ডিভিডেন্ড পাবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ টাকা ২২ পয়সা।

অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ০২ পয়সায়।

আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ১২ পয়সা। আগের হিসাববছরে তা ছিল ঋণাত্মক ১৩ টাকা ৮৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments