শনিবার, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডাচ্ বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ৫ম বিশেষ সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান জনাব সাদিয়া রাইয়ান আহমেদ এর সভাপতিত্বে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে স্বাগত জানান। সম্মানিত শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যমানের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বৃদ্ধির পর তা ১০ টাকা মূল্যমানের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে। এরই প্রেক্ষিতে, সভায় ব্যাংকের মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অফ অ্যাসোসিয়েশন এর সংশোধনীসমূহও সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়। এছাড়াও, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত ছিলেন । সভা সফলভাবে সম্পন্ন করায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সম্মানিত শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments