সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই নগদ ডিভিডেন্ড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৪৮ পয়সা আয় হয়েছিল।শেয়ারে বিনিয়োগ করুন

আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো(এনওসিএফপিএস) ছিল ২০ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৩৭ পয়সা। গতবছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments