ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস। আজ কোম্পানিটির ৩২ কোটি ১১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকার।
১৫ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং মিলস এবং সায়হাম টেক্সটাইল মিলস্।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments