রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
spot_img
spot_img

রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রজনীকান্তের আগামী ছবি ‘ধর্মন’-এ নতুন চমক। এই ছবিতে প্রথমবারের মতো ‘থালাইভা’র সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ‘ধর্মন’-এ অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। পরিচালক অশ্বথের সঙ্গেও এই প্রথম কাজ করছেন রজনীকান্ত।

ছবির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ইঙ্গিত মিলেছে, ছবিতে তাঁকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। তবে চরিত্রটির পরিচয় দিতে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটির মধ্যে নেতিবাচক দিক থাকার সম্ভাবনাও রয়েছে।

১৯৭৮ সালের ছবি ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রের সঙ্গে ‘ধর্মন’-এর চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। প্রকাশিত কয়েকটি ঝলকে অভিনেতার হাতে রক্তের দাগও দেখা গিয়েছে। এসব কারণে ছবিতে তাঁকে ধূসর চরিত্রে দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, ছবির তৃতীয় দফার শুটিং সেপ্টেম্বরে শেষ হয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ছবির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’-র মতো ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি।

তামিল ছবির জগতে ক্রমশ নিজের অবস্থান শক্ত করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তাঁর। ধনুষ ও মমুটীর আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজার চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়রডেভিল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

‘ধর্মন’-এর মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতারা ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments