বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদলাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা
spot_img
spot_img

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে লাভেলো আইসক্রিমের শেয়ারে কৃত্রিম লেনদেনের মাধ্যমে দাম প্রভাবিত করার অভিযোগে মো. জাহেদুল হককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে দেখা গেছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দুই মাসে লাভেলোর শেয়ারে তিনি ছিলেন শীর্ষ ক্রেতা। এ সময়ে ছয়টি ব্রোকারেজ হাউসের অধীনে ছয়টি বিও হিসাব ব্যবহার করে প্রায় ৯৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেন তিনি। এমনকি একাধিক দিন বাজারে মোট লেনদেনের অর্ধেকের বেশি শেয়ার একাই কিনেছেন।

সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, জাহেদুল হক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৭(ই)(ভি) ও ১৭(ই)(৩) ধারা লঙ্ঘন করেছেন। কমিশনের মতে, কৃত্রিমভাবে সক্রিয় লেনদেনের চিত্র তৈরি এবং শেয়ারের দাম প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি প্রকৃত মালিকানা পরিবর্তন না করেই নিজের একাধিক বিও হিসাবের মধ্যে শেয়ার লেনদেন করেছেন।

তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ২১ অক্টোবর ২০২৫ লাভেলোর মোট লেনদেনের ৩৮ দশমিক ৮১ শতাংশ ট্রেডে তার অংশগ্রহণ ছিল। ওই দিন বাজারে লেনদেন হওয়া ১০ লাখ ৩৬ হাজার ৪৬৮টি শেয়ারের মধ্যে তিনি কিনেছেন ৩ লাখ ২০৮টি। ৫ নভেম্বর বাজারের মোট ৭ লাখ ৪০ হাজার ৫২১টি শেয়ারের মধ্যে তার কেনা ছিল ৩ লাখ ৮৪ হাজার ৫২৯টি, যা প্রায় ৫১ দশমিক ৯৩ শতাংশ। ২৪ নভেম্বর মোট ১৩ লাখ ১৯ হাজার ৯৯০টি শেয়ারের মধ্যে তিনি কিনেছেন ৭ লাখ ১০ হাজার ৬৩৬টি বা ৫৩ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া ২১ অক্টোবর নির্দিষ্ট সময়ে তার ধারাবাহিক কেনাকাটায় শেয়ারের দাম ৯৩ টাকা থেকে বেড়ে ৯৪ টাকা ৯০ পয়সা হয়। ৫ নভেম্বর দাম ৯৩ টাকা ৭০ পয়সা থেকে ৯৬ টাকা ৬০ পয়সায় ওঠে। ২০ নভেম্বর ও ২৪ নভেম্বরও একই ধরনের লেনদেনের চিত্র পেয়েছে ডিএসই।

তদন্তে আরও উঠে এসেছে, ট্রাস্ট ব্যাংক, এনবিএল, ইউসিবি, এনএলআই, ক্যাল ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের অধীনে থাকা নিজের চারটি বিও হিসাবের মধ্যে ৩৫৭টি হাওলায় ১ লাখ ৩৯ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন করেন তিনি। এসব লেনদেনে প্রকৃত মালিকানার পরিবর্তন হয়নি।

সামগ্রিক হিসাবে জাহেদুল হক ৫৯ লাখ ৪৭ হাজার ২৭৬টি শেয়ার কিনেছেন ৪৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায়। বিপরীতে ৬১ লাখ ১৩ হাজার ৮৩২ শেয়ার বিক্রি করেছেন ৪৯ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকায়। দুই দিক মিলিয়ে লেনদেনের পরিমাণ প্রায় ৯৮ কোটি ৪৯ লাখ টাকা। তদন্তকালীন সময়ে লাভেলোর শেয়ারের দাম ৯৭ টাকা ৭০ পয়সা থেকে কমে ৮০ টাকা ৪০ পয়সায় নেমেছিল।

শুনানিতে জাহেদুল হক ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আইন মেনে চলার অঙ্গীকার করেন। একই সঙ্গে সব পোর্টফোলিও সমন্বয় করে লোকসানের দাবি তুলে অনুকম্পা চান। তবে কমিশন অভিযোগের সত্যতা বিবেচনায় ১০ লাখ টাকা জরিমানা করে। কমিশনের আদেশে ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments