ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারের লেনদেন অব্যাহতভাবে চালু থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শনিবার (১০ এপ্রিল) বিএসইসি এ তথ্য জানিয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারীকালসহ যে কোন সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন যথাবিহিত অব্যাহতভাবে চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেয়ার অনুরোধ জানায় কমিশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments