ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ওয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০২০ -মার্চ’২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ২১ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬.২৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২০.৬৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ৪.৪০ টাকা বা ২১ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.০৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৭.২৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ২.২৫ টাকা বা ৩১ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩.৩৬ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম




























Recent Comments