ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে-
এসএস স্টীল লিমিটেড:
তৃতীয় প্রান্তিক (৩১ মার্চ ২০২১) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৩ টাকা এবং এককভাবে ইপিএস ১.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির এককভাবে ইপিএস ছিল ১.৫১ টাকা।
এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৫ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯.৫২ টাকা।
হাক্কানি পেপার অ্যান্ড পাল্প লিমিটেড:
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৩৪ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল ৮৭ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৮২ পয়সা।
৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড:
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এমটিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭২পয়সা ছিল।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে এমটিবির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments