ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ১০ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
লুব-রেফ বাংলাদেশ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ০৯ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬০ পয়সা।
ন্যাশনাল পলিমার লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯৪ পয়সা।
ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
উত্তরা ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: পরিচালনা সভা আগামী ৯ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৬ পয়সা।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড : এ কোম্পানির বোর্ড সভা আগামী ৯ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়া, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এদিকে, তালিকাভুক্ত ৪টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
আগামী ৯ মে দুপুর ১২ টা ৩৫ মিনিটে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, দুপুর ১২ টা ৪০ মিনিটে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, দুপুর ১২ টা ৪৫ মিনিটে ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং দুপুর ১২ টা ৫০ মিনিটে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত এসব ফান্ডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
ফিক্সড বাংলাদেশ ফার্স্ট ইনকাম ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় মিনিটে অনুষ্ঠিত হবে।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৯ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

Recent Comments