ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৭১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭ টাকা ৭৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ১ টাকা ৪৫ পয়সা।
৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ২ টাকা ১৬ পয়সা।একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭ টাকা ১৫ পয়সা।
তৃতীয় প্রান্তিক: তৃতীয় প্রান্তিকে (জুলাই -সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ১৩ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় লোকসান (ইপিএস) ৩ টাকা ২৯ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬ টাকা ২৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকমে/এম


































Recent Comments