ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ইউনিট প্রতি আয় (ইপিইউ)। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-
ফাইন ফুডস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩১ পয়সা।
এছাড়া, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ ২৯ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আজ ২৯ জুন দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments