ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৩ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩০ পয়সা ।
আলোচিত প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৪২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments