বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবারাকা পতেঙ্গার আইপিও: বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

বারাকা পতেঙ্গার আইপিও: বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বারাকা পতেঙ্গা পাওয়ারের সাধারণ বিনিয়োগকারীদের কোটায় শেয়ার বরাদ্দের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ৫ জুলাই সকালে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দের নিয়ম সোনালী লাইফ থেকেই শুরু হয়েছে। এ নিয়মে দ্বিতীয় কোম্পানি হবে বারাকা পতেঙ্গা পাওয়ার। তাই কারিগরি সংক্রান্ত সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলেই চেষ্টা করতে হয়েছে। আগামী ৫ জুলাই লটারি প্রথা বাদ দিয়ে নতুন নিয়মে বারাকা পতেঙ্গার শেয়ার বরাদ্দ করা হবে।

এর আগে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩২ টাকা। পরে ১০ শতাংশ মূল্য ছাড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয় বিএসইসি।গত ৫ জানুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয়।

সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করে ২৯ টাকায়। গত  ১৩ জুন, রোববার থেকে ১৭ জুন বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ করা হয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments