ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কঠোর লকডাউনের ৫ম দিনে আজ ৫ জুলাই দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম দিনেই চাঙ্গা অবস্থায় দিন পার করেছে শেয়ারবাজার। সেই ধারাবাহিকতায় পুঁজিবাজারে আজ ৬৫.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। এদিকে চলমান কঠোর লকডাউনে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগকারীর উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। তারা মোবাইলের মাধ্যমেই শেয়ার ক্রয়-বিক্রয়ের অর্ডারের মাধ্যমে লেনদেন সম্পন্ন করেছেন।

জানা যায়, আজ ৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৯.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৬.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৫.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৫.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৪৫ হাজার ৫১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা।
এর আগের কার্যদিবসে অর্থাৎ গত ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৯ শতাংশ বা ১০৭.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫০.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩১৪.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২০৮.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৭টির, কমে ৪১টির এবং অপরিবর্তিত রয় ২৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৮২.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। ওইদিন ডিএসইতে ৪৯ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৯২১টি শেয়ার ২ লাখ ৩৬ হাজার ৮১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকা।
সময় অনেক কম হওয়ার পরেও আজ লেনদেন বেড়েছে ১৪৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩৫ শতাংশ বা ২৪০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৫টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার ২৫১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৬ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ৮২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments