শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান দিয়ে পুঁজিবাজারের সপ্তাহ পার
spot_img
spot_img

উত্থান দিয়ে পুঁজিবাজারের সপ্তাহ পার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন কমলেও বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। আজ ৫১.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

জানা যায়, আজ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ৩৫.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৮.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ৯ লাখ ১১ হাজার ১৭৫টি শেয়ার ২ লাখ ৫৫ হাজার ৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯১ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

গতকাল ৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৭৭.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩২৭.৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৩১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমে ২০৫টির এবং অপরিবর্তিত রয় ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৫.১১ শতাংশ শেয়ারের দরপতন হয়। সারাদিনে ডিএসইতে ৬৪ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮২৯টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ১৯৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৬ শতাংশ বা ১৩৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৮.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২৫ লাখ ১৯ হাজার ৭১৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments