ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ মন্দা বাজারেও শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হচ্ছে: বারাকা পতেঙ্গা পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস।
জানা গেছে, রবিবার বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যাল : রবিবার গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।
এছাড়া, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments