ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ বোনাসসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ডের পাশাপাশি কোম্পানিটি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সময়ে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৩ পয়সা। আর শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।
আগামী ২০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।
এছাড়া, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা ।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ৯১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments