ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৭ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হচ্ছে: ঢাকা ডাইং, পেপার প্রসেসিং, সিমটেক্স, সেন্ট্রাল ফার্মা। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, জেমিনী সী ফুড এবং মালেক স্পিনিং মিলস্।
জানা গেছে, মঙ্গলবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং : মঙ্গলবার পেপার প্রসেসিং শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৮.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
সিমটেক্স : মঙ্গলবার সিমটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।
সেন্ট্রাল ফার্মা : মঙ্গলবার সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
এছাড়া, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, জেমিনী সী ফুড, মালেক স্পিনিংয়ের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments