বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওসেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন
spot_img
spot_img

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে বীমা খাতের সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বুধবার (১১ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় এই অনুমোদন দিয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments