ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্সের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২১-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় প্রায় ২৭% কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিক্রি অনেক কমে গেছে। যে কারণে প্রায় ২৭% আয় কম হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ০.০৫ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) ইপিএস হয়েছে ০.৩১ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ০.৭৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৪২ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬.৮০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments