ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু লিমিটেড। সেজন্য আগামী ২৬ আগস্ট দুপুর ২টা ৫০ মিনিটে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩ টাকা ৫৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments