ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের পতন ঘটে। এ মন্দা বাজারেও প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, রহিমা ফুড কর্পোরেশন।
তথ্যমতে, বৃহস্পতিবার মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৫ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার রহিমা ফুড কর্পোরেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৮.৪ টাকা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments