ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে ক্রয়ের চেয়ে বিক্রির চাপ বেশি পড়েছে। এদিন কারেকশনের কারণে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৭.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮২৩.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৪.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৪৩.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৩২৫ শেয়ার ৩ লাখ ২ হাজার ৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৮৫১.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৮৭.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৫টির, কমে ২৫১টির এবং অপরিবর্তিত রয় ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫৫৪ শেয়ার ৩ লাখ ৭৫ হাজার ৪২২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৮০ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৮৬.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৪৪.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৪৬৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৯০৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments