ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইপিও’র ফান্ড দিয়ে কন্টিনাওয়াস কাস্টিং অ্যান্ড রোলিং (সিসিআর) মেশিন কিনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ। ইতোমধ্যে মেশিনটি স্থাপন করা হয়েছে। এখন কোম্পানিটি নতুন মেশিন দিয়ে খুব দ্রুত বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি আশা করছে সিসিআর মেশিনে কোম্পানিটির বছরে প্রায় ১২’শ টন উৎপাদন হবে। বর্তামান বাজার মূল্য ৯০০ টাকা কেজি হিসাবে কোম্পানিটির উৎপাদিত পণ্যের মূল্য দাঁড়াবে ১১০ কোটি টাকা।
এর ফলে কপারটেক ইন্ডাস্ট্রিজের বছরে মোট ১৮০ কোটি টাকার টার্নওভার হবে; যা পণ্য বিক্রির ১৬০ শতাংশ প্রবৃদ্ধি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments