সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভওটিসির ২২ কোম্পানি থেকে মুক্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ওটিসির ২২ কোম্পানি থেকে মুক্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন ধরে আটকে থাকা ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ২২ কোম্পানি থেকে মুক্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ওটিসি’র ২২টি কোম্পানিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো- আরবি টেক্সটাইল, আজাদি প্রিন্টার্স, বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ইগল স্ট্যার টেক্সটাইল মিলস, গ্রামীন বাংলা জেবি ফুড, গালফ ফুডস, হিল প্লান্টেশন, যশোর সিমেন্ট, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং, মক এন্টারপ্রাইজ, ফনিক্স ল্যাদার কমপ্লেক্স, দ্যা ইঞ্জিনিয়ার্স , টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার্স, বাংলাদেশ প্লানটেশন, খাজা মোজাক টাইলস, অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ এবং জাগো কর্পোরেশন লিমিটেড।

জানা যায়, বাজারে পণ্যের বৈচিত্র্যতা আনতে ২০১৯ সালে (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ করে বিএসইসি। এটিবিতে,অতালিকাভুক্ত সিকিউরিটিজ যেমন-অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যে কোন ধরনের বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল নির্ধারিত শর্ত সাপেক্ষে এ বোর্ডে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে এবং সব ধরনের তালিকাচ্যুতি সিকিউরিটিজ এবং ওটিসি মার্কেটে থাকা কোম্পানি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ বোর্ডে অন্তর্ভূক্তিরও সুযোগ তৈরী হয়েছে৷
এটিবিকে চালু করার জন্য প্রাথমিকভাবে ওটিসি মার্কেটের উল্লেখিত ২২ কোম্পানিকে হস্তান্তর করা হচ্ছে। সম্প্রতি কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। চিঠি ইস্যুর ১ মাসের মধ্যে এটিবিতে তালিকাভুক্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments