ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়ে ৭ হাজার অতিক্রম করেছে যা নতুন রেকর্ডে পরিণত হয়েছে। সূচকের এরকম উত্থানে প্রফুল্লতে রয়েছেন বিনিয়োগকারীরা। আজ সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিনশেষে পুঁজিবাজারে ৬৩.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৪৭৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৯১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯৮১.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫০৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৯৬.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৭টির, কমে ১০৫টির এবং অপরিবর্তিত রয় ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৬৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০৬ শেয়ার ৩ লাখ ৪০ হাজার ৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯০ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৬ শতাংশ বা ২৩৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬৩.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ১৯৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩০ লাখ ৯ হাজার ৯০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ১০৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.




























Recent Comments