শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদওটিসি ফেরা ৪ কোম্পানির সার্বিক অবস্থা তদন্তের নির্দেশ
spot_img
spot_img

ওটিসি ফেরা ৪ কোম্পানির সার্বিক অবস্থা তদন্তের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ওভার দ্য কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরা ৪ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখবে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইকে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং মুন্নু ফেব্রিকস।

 

বিএসইসির নির্দেশনায়, মূল্য বৃদ্ধির কারণের খতিয়ে দেখার পাশাপাশি কোম্পানি ৪টির প্রকৃত অবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে ডিএসইকে।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিএসইকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূল মার্কেটে ফেরার পর আলোচিত কোম্পানি ৪টির শেয়ারের মূল্য অনেক বেড়েছে। এতটা মূল্য বৃদ্ধি স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments