বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণমূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা
spot_img
spot_img

মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে মূল্য সূচকের কিছুটা উত্থান হলেও লেনদেন কমেছে। তবে বাজার মূলধন বেড়েছে প্রায় ২ হাজার ৫৬১ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ  ২৮ হাজার ৮১১ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১  হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার  টাকার বা ১২.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২.২৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূ লধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্য সূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৯৯ পয়েন্ট বা  দশমিক ০৪ শতাংশ কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৩.৯৫ পয়েন্ট বা  দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির। আর ১৮টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২  হাজার ৫৬১ কোটি ২৩  লাখ ৭৭ হাজার টাকার বা  দশমিক ৫৩ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments