শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিএসই এমডি বরখাস্তের আবেদন: সিআরও’র পদত্যাগ
spot_img
spot_img

সিএসই এমডি বরখাস্তের আবেদন: সিআরও’র পদত্যাগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে স্টক এক্সচেঞ্জটির পর্ষদ। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আগ পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান গত মাসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সিএসইস পর্ষদ সভায় মামুন-উর-রশিদকে ১ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর থেকেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাকে এক্সচেঞ্জটির এমডি পদ থেকে সরিয়ে দেয়ার জন্য অনুমোদন নিতে বিএসইসির কাছে চিঠি পাঠিয়েছে সিএসইর পর্ষদ।

এমডি হিসেবে ক্ষমতার অপব্যবহার, সিআইবি ক্লিয়ারেন্স নিয়ে সমস্যা এবং সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার আসামি হওয়ার মতো বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমডি পদের প্রভাব খাটিয়ে মামুন-উর-রশিদ এক্সচেঞ্জের তিনটি গাড়ি ব্যবহার করতেন। এর মধ্যে তার ছেলে এক্সচেঞ্জের গাড়ি ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন।

এদিকে প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সিআরও মোহাম্মদ সামসুর রহমান। তিনি গত মাসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ি তিনি আগামি মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরইমধ্যে তার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএসই। কাজের পরিবেশ, কাজের চাপেঁর তুলনায় জনবল সংকট, ক্যারিয়ার হূমকির মূখে পড়াসহ নানা কারনে তিনি পদত্যাগ করেছেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments