ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৩০.৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৬.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৮৫১ শেয়ার ২ লাখ ৮৫ হাজার ৬৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৬৯ কোটি ৫ লাখ ৯ হাজার টাকা।
গতকাল ২৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ২৯৭.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৮৫.২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৯১.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪১টির, কমে ২০২টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৩৭.৬০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৩৪২ শেয়ার ২ লাখ ৭৬ হাজার ২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৫.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩১৯.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৮৬৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৯৯৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments